বৃহস্পতিবার, ৩ জুন, ২০১০

দৈনিক 'আমার দেশ' বন্ধ


দৈনিক 'আমার দেশ' বন্ধ ও মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ৩ জুন (রেডিও তেহরান) : বাংলাদেশে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদ করে আজও সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও আমার দেশ পত্রিকার সাংবদিকবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে পত্রিকার প্রকাশনা বন্ধের নির্দেশ বাতিল এবং সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন তারা বলেন, সরকার একে একে গণমাধ্যম বন্ধ করে যে অগণতান্ত্রিক আচরণ করছে তার জন্য বিদেশে দেশের ভাবমুর্তি নষ্ট হবে ইতিমধ্যেই বিদেশের অনেক মানবাধিকার সংস্থা বাংলাদেশের গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে-এ রকম খবর প্রচার করেছে ফলে বিদেশে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা রয়েছে বহির্বিশ্বে এ রকম ধারণা গত '৯১ এর পর থেকেই বিরাজ করছে এবং দেশের মানুষও এ সময় থেকে সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করে আসছে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের যে উদ্যোগ গ্রহণ করেছে, দেশের ভাবমুর্তি রক্ষার স্বার্থেই তা থেকে বেরিয়ে আসার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ এ দিকে বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সেমিনারে ব্যারিস্টার রফিকুল হক আমার দেশ পত্রিকা বন্ধ ও সম্পাদককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ করে বলেছেন, বর্তমান সরকার ওয়ান/ইলেভেন পরবর্তী সরকারের মতই আচরণ শুরু করে দিয়েছে বর্তমান সরকারের সাথে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কোন তফাৎ দেখা যাচ্ছে না তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার কখনোই পত্রিকার সম্পাদককে গ্রেফতার করতে পারে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন